- - -

আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যাবার আর্জি করলেন মোদি- শাহর কাছে কর্ণাটকের মন্ত্রীর 

Print News

আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যাবার আর্জি করলেন মোদি- শাহর কাছে কর্ণাটকের মন্ত্রীর

 

ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ‍্যে সম্পর্কের অবনতি ক্রমশই বাড়ছে। হামলার পরই জঙ্গিদের খুঁজে বের করে মারার হুংকার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও। এই আবহে কর্ণাটকের আবাসন ও সংখ্যালঘু মন্ত্রী জামিল আহমেদ খান জানালেন, তাঁর ইচ্ছা পহেলগাঁওয়ের বদলা নিতে আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তানে গিয়ে হামলা করার ! সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি প্রমাণ করে দিতে চান, ভারতের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের কোন ও রকম যোগ নেই। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, ” আমরা সকলেই ভারতীয়। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও রকম সম্পর্ক নেই। যুদ্ধ হলে আমি সেখানে যাব এবং আত্মঘাতী বোমা নিয়েই যাব। রসিকতা করছি না। যদি প্রয়োজন পড়ে মোদি, অমিত শাহ আমাকে আত্মঘাতী বোমা দেন, আমি আল্লা ও ঈশ্বরের শপথ করে বলছি শরীরে বোমা বেঁধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব।” তাঁর এহেন বক্তব্য ইতিমধ্যেই দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa