- - -

আটক বাবা ছেলে

Print News

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোহাম্মদ জসিমউদ্দিন ও তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পরে মহানগরীর ফইল্ল্যাতলী বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত হোসেন সরাইপাড়া আব্দুস সালাম দফাদারবাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে ছুরিকাঘাত করা জসিমও একই এলাকার বাসিন্দা৷ নিহত হোসেন ও জসিম সম্পর্কে বন্ধু ছিলেন।
পাহাড়তলী থানার ওসি জহিরুল আলম বলেন, ভৈরব থানা এলাকা থেকে জসিম ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার শ্যালিকার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa