- - -

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর পতেঙ্গা থানা সংসদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Print News

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর পতেঙ্গা থানা সংসদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

 

হযরত গাউছুলআজম মাইজভান্ডার (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) এর চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর পতেঙ্গা থানা কার্যকরী সংসদের আয়োজনে গতকাল ০৮ আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ১০টায় নগরীর বারেক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত এ রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের জয়েন্ট জেনারেল সেক্রেটারী ও বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান। এই সময় বিশেষ অতিথি ছিলেন ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. হাসান মুরাদ, বাকের মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইমুনর রশীদ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস সচিব স ম জিয়াউর রহমান, এ্যাড ভিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন রক্তদান কর্মসূচী একটি মহৎ ও কল্যাণময়ী কাজ। এক ব্যাগ রক্তের জন্য একটি জীবন বিপন্ন হতে পারে। একটি বিপন্নের মধ্যে দিয়ে একটি পরিবার বিপন্ন হতে পারে। তাই এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচায় না, একটি পরিবারকেও বাঁচায়। তাই বক্তারা সমাজের সকল সুস্থ ও সাবলিল মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. ফোরকান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ শাহ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) এর চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ও পীর ভাই মো. শফিউল আলম ভূইয়া, মো. শফিউর রহমান সাইফু, আই.এইচ. মো. মিয়া, মো. নাছির তালুকদার। অনুষ্ঠানে ডবলমুরিং থানা কমিটি, সদরঘাট থানা কমিটি ও আকবর শাহ থানা কমিটির আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। এই কর্মসূচিতে ৪৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa