- - -

আগামী ১৪ জুলাই শায়েস্তাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুকুমার দেব রায়ের স্বরণে ষষ্ঠ মৃত্যু বার্ষিকী

Print News

আগামী ১৪ জুলাই শায়েস্তাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুকুমার দেব রায়ের স্বরণে ষষ্ঠ মৃত্যু বার্ষিকী

 

আগামী ১৪ জুলাই ন্যাপ কমিউনিটি পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী সেক্টরের বীর মুক্তিযোদ্ধা , ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ‘ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (সি সি ডি)এর নির্বাহী পরিচালক ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব সুকুমার দেব রায় এর স্বরণে ষষ্ঠ মৃত্যু বার্ষিকী । সুকুমার দেব রায় উপজেলার পৌরশহরে পূর্ব বড়চর গ্রামে জন্ম গ্রহন করেন । তিনি পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে বাল্যকাল থেকে ছিলেন সংস্কৃত মনা। তাছাড়া তিনি ফুটবল , হাডুডু , দৌড় , বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেন । তিনি ছাত্র হিসেবে যেমন ছিলেন মেধাবী , তেমনি ছাত্র রাজনীতিতে ছিলেন সক্রিয় । শেষ পর্যায়ে অংশ গ্রহন করেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ( ওয়ান) কর্মসূচীতে । এই সময়টা অর্থাৎ ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ছিল উত্তাল। স্বাধীনতার পর তিনি চাকরি প্রতিযোগিতায় নেমেই আশাতীত সুযোগ পান ঢাকায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (সি সি ডি) । পদ হলো নির্বাহী পরিচালক । তাছাড়া তিনি বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের দাবী আদায়ের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানবতা বোধ সম্পন্ন একজন দেশ প্রেমিক তথা আদর্শবান ব্যক্তিত্ত্ব। আজীবন অসাম্প্রদায়িক ও ন্যায় ভিওিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে কাজ করে গেছেন । তিনি ২০২৮ সালে ১৪ জুলাই শনিবার রাত সাড়ে ১২ টা দিকে ঢাকা রাজধানী মিরপুর এলাকায় নিজ বাসভবনে ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তার সহধর্মিণী , ভাই – বোন সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন । তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরশহরে পূর্ব বড়চর গ্রামের স্বর্গীয় শচীন্দ্র দেব রায় এর ছেলে । তাঁর বিদেহী আত্মার সদ্গতি ও শান্তির জন্য সকল আত্মীয়- স্বজন , বন্ধু – বান্ধব , সহকর্মী ও শুভানুধ্যায়ীদর কাছে বিনীত প্রার্থনায় সুকুমার দেব রায় কে প্রতি বছরের ন্যায় এবারো স্বরণ রাখছে তার পরিবারবর্গ। এ ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৪ জুলাই রবিবার তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনায় পারলৌকিক ক্রিয়াদি তথা একো দিষ্ট শ্রদ্ধা অনুষ্ঠিত হবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa