- - -

আগরতলার যাত্রাপুরে যৌথবাহিনীর অভিযানে লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস 

Print News

আগরতলার যাত্রাপুরে যৌথবাহিনীর অভিযানে লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস

 

রবিবার (১ ফেব্রুয়ারী) ত্রিপুরা রাজ্যের আগরতলার যাত্রাপুর থানার যৌথবাহিনীর অভিযানে নেমে বিপুল পরিমান ফলন্ত গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন, এদিন সকাল ৮ থেকে অভিযান শুরু হয়। অভিযানে ৯ নম্বর টিএসআর ব্যাটালিয়ানের পাশাপাশি ১৪, ১৫ ও ১১ নম্বর টিএসআর এর জওয়ান এবং থানার পুলিশকর্মীরা অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা ও শালতলী কলোনি হয়ে পূর্ব দিকে চন্ডীর বাঁধের দক্ষিণাংশে অবস্থিত একাধিক গাঁজা বাগানে এই অভিযান চালানো হয়। মোট ৬৫টি ছোট বড় প্লটে থাকা গাঁজা চাষ নষ্ট করা হয়েছে বলে দাবি। প্রায় ১ লক্ষ ২৫ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে দেওয়া হয়েছে। পরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গাছগুলি পুড়িয়ে দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa