
আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর জন্মদিন আজ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর চেয়ারম্যান, দৈনিক আনন্দ বার্তা ও আনন্দ বাংলা টিভির উপদেষ্টা, তরুণ প্রজন্মের আইকন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী শেখ নওশেদ সরোয়ার পিল্টুর জন্মদিন আজ।
জনাব শেখ নওশেদ সরোয়ার পিল্টু পিতা মরহুম জননেতা বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার এর সন্তান হিসেবে পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি ও মানবতার কল্যাণে ব্রতি হয়ে কাজ করছেন। তরুণ প্রজন্মের আইকন হিসেবে ইতিমধ্যে শেখ নওশেদ সরোয়ার পিল্টু জায়গা করে নিয়েছেন। চট্টগ্রামের ক্রীড়া অঙ্গনেও বিশেষ ভূমিকা পালন করছেন শেখ নওশেদ সরোয়ার পিল্টু। চট্টগ্রামসহ দেশের তরুণ প্রজন্মের কাছে একটি বিশেষ ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন।
শেখ নওশেদ সরোয়ার পিল্টু বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছে। বহু সংগঠন শেখ নওশেদ সরোয়ার পিল্টু কে তার কর্ম ও কৃতিত্বের জন্য পুরস্কৃত করেছেন। ব্যবসায়ী মহলেও রয়েছে তার যশ ও খ্যাতি।
ব্যক্তিগত জীবনে শেখ নওশেদ সরোয়ার পিল্টু এক কন্যা ও এক পুত্র সন্তানের গর্বিত জনক।শেখ নওশেদ সরোয়ার পিল্টু ব্যক্তিগত ও ব্যবসায়ীক কারণে বিশ্বের বহু দেশে ভ্রমণ করেছেন।
আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর জন্মদিন উপলক্ষে আজ ৮ আগস্ট মঙ্গলবার বাদে মাগরিব নগরের টাইগারপাস সংলগ্ন মামা ভাগিনা মাজার মসজিদে মিলাদ ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার ফাউন্ডেশন।
![]()









