- - -

আওয়ামী লীগ নেতার মৃত্যু

Print News

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আলী আজগর চঞ্চল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
চঞ্চল টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় হাট বালিগাঁও গ্রামের মৃত আরশেদ আলি বেপারীর ছেলে।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পাশের গ্রাম ইসলামপুরে যাচ্ছিলেন চঞ্চল। পথিমধ্যে ইসলামপুর মসজিদের পূর্ব পাশে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে ঢাকাস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ভর্তির পর থেকেই তিনি লাইফ সার্পোটে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, ১৩ সেপ্টেম্বর বাদ জোহর উপজেলার বালিগাঁও কলেজ মাঠে জানাজা শেষে বালিগাঁও কবরস্থানে তাকে দাফন করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa