- - -

অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনীর প্রধান আটক

Print News

অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনীর প্রধান আটক

‌সুন্দরবন থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ আসাবুর বাহিনী প্রধান আসাবুর সানাসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) আটক করা হয়।

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি একনালা বন্দুক ও চার রাউন্ড গুলি।

আগুন-লুটপাট আতঙ্ক, গ্রাম পুরুষ শূন্যের পর পালাচ্ছেন নারীরাওআগুন-লুটপাট আতঙ্ক, গ্রাম পুরুষ শূন্যের পর পালাচ্ছেন নারীরাও মাকে হত্যার পর ডাকাতি বলে প্রচার, লাশ রাখেন ডিপ ফ্রিজে মাকে হত্যার পর ডাকাতি বলে প্রচার, লাশ রাখেন ডিপ ফ্রিজেআসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটকদেরকে খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে এ কর্মকর্তা জানান, আটক জলদস্যুরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি অস্ত্র মামলা ও দুইটি ডাকাতির মামলা রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa