
অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৪ (চার) জন গ্রেফতার
১ এপ্রিল ২০২৪ ইং এসআই মোঃ সাজ্জাদ হোসাইন সঙ্গীয় অফিসার সহ চট্টগ্রাম ইপিজেড থানা এলাকায় স্পেশাল ৫১ (নৈশ) ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স এর সহায়তা অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করিয়া ১। শাহেদুল(৩৬), ২। নারগিস আক্তার(৩০), ৩। মোঃ জুয়েল (২৮) ৪। সোনিয়া বেগম (২৬) নামের মোট ৪ জনকে অসামাজিক কাজে লিপ্ত থাকাকালীন অবস্থায় গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা আবাসিক হোটেল কক্ষে অসামাজিক কাজে লিপ্ত থাকার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃতদের বিচারার্থে যথাযথ পুলিশী পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
![]()









