- - -

অশ্লীল রিলস বানানোর জেরে স্ত্রীকে গলা টিপে মেরে আত্মহননের চেষ্টা স্বামীর

Print News

অশ্লীল রিলস বানানোর জেরে স্ত্রীকে গলা টিপে মেরে আত্মহননের চেষ্টা স্বামীর

 

সব সময় স্ত্রী রিলস বানাতেন আর পোস্ট করতেন। তাতে স্বামীর আপত্তি। ওই নিয়ে ঝগড়া করতে করতে রাগে স্ত্রীকে গলা টিপে মেরে ফেললেন যুবক। তারপর গলায় দড়ি দিয়ে আত্মহননের চেষ্টা করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির নজফগড় এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আমন(৩৫)। স্ত্রী এবং ২ নাবালক সন্তানকে নিয়ে তাঁর সংসার। আমন পেশায় ই-রিকশা চালক। আদতে তাঁরা উত্তরপ্রদেশের পীলীভিতের বাসিন্দা। রুজির টানে দিল্লিতে এসে বসবাস করছেন কয়েক বছর। গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল আমনের। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) ভোর ৪টায় ঝগড়ার সময় স্ত্রীকে খুন করেন ওই যুবক। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে ছিলেন। তারাই খবর দেন পুলিশে। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার হন স্বামী। প্রাথমিক তদন্তের পর এক পুলিশ কতা জানিয়েছে, ” সামাজিক মাধ্যমে স্ত্রীর সক্রিয়তা অপছন্দ ছিল অভিযুক্তের। ধৃত জানিয়েছেন, স্ত্রী সবদা ফোন ঘাটতেন। নানা রকম অশ্লীল ভিডিও বানিয়ে পোস্ট করতেন। এ গুলো তিনি সহ্য করতে পারেননি। ” ওই পুলিশ কতা আরও জানান, এদিন রাতে স্বামী স্ত্রীর বচসা হয়। একসময়ে স্ত্রীর গলা টিপে খুন করেন আমন। তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যান। তবে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে পড়ায় সেটা সম্ভব হয়নি। এখন হাসপাতালে চিকিৎসাধীন আমন। পুলিশ জানিয়েছে, শারীরিক অবস্থার খানিক উন্নতি হলেই ধৃতকে আদালতে হাজির করানো হবে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa