- - -

অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে প্রতিটি ধর্মের মূল মর্মবাণী হচ্ছে শান্তি ও মানবতার জয়গান

Print News

ফটিকছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিএসপির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী-
অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে

প্রতিটি ধর্মের মূল মর্মবাণী হচ্ছে শান্তি ও মানবতার জয়গান

সংখ্যালঘু বলতে কিছু নেই, যারা ধর্মকে ব্যবহার করে অপকর্ম লিপ্ত তাদেরকে সংখ্যালঘু বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। তিনি বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না।

IMG 20231024 WA01092 300x168

তিনি ২৩ অক্টোবর শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, দক্ষিন ফটিকছড়ির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

IMG 20231024 WA01142 300x139

তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল মর্মবাণী হচ্ছে শান্তি ও মানবতার জয়গান। মানবতাকে অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করলেই ধরনীতে শান্তি অবধারিত। সমাজের অন্যায়, অবিচার, অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন দলটির ফটিকছড়ি উপজেলার আহবায়ক এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আবু তৈয়ব, মোজাম্মেল হক, মো. হাসান, মো. হাবিবউল্লাহ, মো. বাবুল মো.জোবায়েদ, কামাল উদ্দিন, নূরু উদ্দিনসহ আরো অনেকেই। এসময় স্ব স্ব পূজা মন্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa