
অশান্তি মণিপুর ! এনডিএ,র বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল সাংমার এনপিপি
ভারতের মণিপুরে অশান্তি তুঙ্গে। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে এবার বিজেপির এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। উত্তর – পূর্ব ভারতের এই রাজ্যে গত কয়েকদিনই পরিস্থিতি চরমে পৌঁছেছে। নতুন করে উত্তপ্ত হওয়ার পর বীরেন সিং এর নেতৃত্বাধীন সরকারের উপর থেকে কনরাড সাংমার দল এনপিপি এবার তাদের সমর্থন তুলে নিল। কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি মণিপুর সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে উত্তর – পূর্ব রাজ্যটির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ” গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের অস্থিরতা দমন করতে ব্যর্থ হওয়ার জন্য তাঁর মণিপুর প্রতিপক্ষকে দোষারোপ করেছেন। মেইতিই এবং কুকি – জো- গোষ্ঠীর মধ্যে অশান্তি গত কয়েকমাস ধরে অশান্তি ও উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়, যা সাম্প্রতিককালে এই রাজ্যের স্বাভাবিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
![]()









