- - -

অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক ঘোষিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে চরম বিদ্বেষপূর্ণ তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

Print News

অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক ঘোষিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে চরম বিদ্বেষপূর্ণ তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং শুরু থেকেই বিভেদের রাজনীতি করে আসছে। এরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধকে বিকৃত করতে এবং বাঙালির অর্জিত স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে ম্লান করতে অপচেষ্টা করে চলেছে। এরই ধারাবাহিকতায় সংবিধান লঙ্ঘনকারী এই দখলদার গ্রুপ তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করেছে। এটা জাতিকে বিভক্ত করার নিকৃষ্ট দলিল হিসেবে কালবেলার সাক্ষ্য বহন করবে। যেখানে ইতিহাসের চরম বিকৃতি ও খণ্ডিত বয়ান উপস্থাপন এবং রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম বিষোদগার করা হয়েছে। এরা পরিকল্পিতভাবে বিভেদের কার্ড ব্যবহার করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত দ্বন্দ্বের বিস্তার ঘটাচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রত্যাখ্যান করছি।

দেশবাসীর প্রতি আমরা আহ্বান রাখছি, আপনারা আপনাদের ভাগ্য দখলদারদের উপর ছেড়ে দেবেন না। এদের সকল পদক্ষেপের ন্যায় এই তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী ও গণবিরোধী অপশক্তির স্বার্থরক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হবে। গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের কথা বলে স্বৈরাচার ও সামরিকতন্ত্রকে আড়াল শুধু নয়, স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।

বাঙালির অধিকার আদায়ের লক্ষে সুমহান মুক্তিযুদ্ধের সময় সমগ্র জাতির ঐক্য ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ‘স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র’ রচিত হয়েছিল। যেটাতে বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা হয়েছিল এবং সেটা ছিল সার্বজনীন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত সংবিধান হিসেবে কার্যকর ছিল। আজ দেশে যখন নাগরিকের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখতে লাখো শহিদের রক্তের আখরে লেখা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ সংবিধান রয়েছে সেখানে তথাকথিত ঘোষণাপত্রের অবতারণা এক ধরনের বাতুলতা মাত্র। জাতিকে বিভক্ত করার উদ্দেশে এ ধরনের অপপ্রয়াসকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa