- - -

অবসরে তামিম ইকবাল

Print News

জরুরি সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের এক হোটেলে সিরিজের মাঝে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন বাঁ-হাতি এই অভিজ্ঞ ব্যাটার।
অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান দেশসেরা ব্যাটার খ্যাত তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সর্বোচ্চ ওয়ানডে রান এবং সেঞ্চুরিও তার।
তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa