- - -

অবসরে গেলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

Print News

অবসরে গেলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান; অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।
গতকাল ৩০ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে ১৯ জুলাই, ২০২৪ তারিখ হিসেবে ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।
এতে আরও বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ২০ জুলাই, ২০২৪ থেকে ১৯ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
২০১৬ সালে পিবিআই প্রধান হিসাবে যোগ দেন বনজ কুমার। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা ইউনিটের সহকারি কমিশনার, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, আরআরএফ’র উপ কমিশনার, কক্সবাজারের জেলা পুলিশ সুপার, সিএমপি’র উপ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২২ জানুয়ারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান তিনি।
প্রশংসনীয় কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক পেয়েছেন বনজ কুমার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa