- - -

“অপরাধ কথা”: বাস্তবতার নির্মম আয়নায় অপরাধের কাহিনি

Print News

“অপরাধ কথা”: বাস্তবতার নির্মম আয়নায় অপরাধের কাহিনি

–মো. কামাল উদ্দিন

চার দশকের অনুসন্ধান, অভিজ্ঞতা আর অপরাধ বিষয়ক গবেষণার আলোকে রচিত আমার নতুন বই “অপরাধ কথা” অবশেষে পাঠকের হাতে পৌঁছাতে চলেছে। এটি কেবল একটি বই নয়—এটি আমার দীর্ঘ সময়ের সংগ্রামের ফল, বাস্তবতার নিরিখে অপরাধের জটিল জগতকে তুলে ধরার এক প্রচেষ্টা।
এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা জীবনের এমন কিছু গল্প বলে, যা কখনো শিহরণ জাগায়, কখনো গা শিউরে ওঠে, আবার কখনো মনে প্রশ্ন তোলে—এই সমাজে এমনও ঘটে? এখানে আপনি পাবেন হত্যা, ধর্ষণ, চুরি, মানবপাচার, জেলজীবনের অন্ধকার অধ্যায় এবং ক্ষমতার দম্ভে গড়ে ওঠা অপরাধের সাম্রাজ্যের রূপকথার মতো কিছু ঘটনা—যা কোনোভাবেই কল্পকাহিনি নয়, বরং নির্মম বাস্তব।
“অপরাধ কথা”-তে রয়েছে— মাঠ পর্যায়ের অনুসন্ধানের অভিজ্ঞতা,
অপরাধীদের মানসিক গঠন ও প্ররোচনার উৎস,
আইন-শৃঙ্খলা বাহিনীর নেপথ্যের তথ্য,
এবং বিচারব্যবস্থার অজানা দিক।
এটি শুধুমাত্র পাঠকের জন্য নয়—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, গবেষক এবং অপরাধবিজ্ঞানীদের জন্যও অত্যন্ত উপযোগী একটি দলিল।
বই পড়ুন, বই সংগ্রহ করুন, বই উপহার দিন। তবে বই চুরি করা থেকে বিরত থাকুন।
“অপরাধ কথা” এখনই সংগ্রহ করুন—আপনি চাইলেও এই সত্যগুলো এড়িয়ে যেতে পারবেন না।
এটি সেই বই—যা পাঠকের বিবেককে নাড়া দেয়, আর সমাজকে চিন্তার খোরাক দেয়।
সত্যান্বেষী লেখকের কলমে অপরাধের নির্মোহ কথন—”অপরাধ কথা”।
“”আমর প্রণীত গ্রন্থসমূহ — “”‘
সমাজ, সংস্কৃতি ও সমকাল
বাঁকা কথা
সমকালীন কথা
তাহাদের কথা
টক্ টক্ কথা
জানা অজানা কথা
নারীকথা
কথার কথা
জীবন কথা
কথার মতো কথা
শোক কথা
মনের কথা
অবশেষে
ঠাট্টা কথা
– রাজনীতি, ইতিহাস ও রাষ্ট্রচিন্তা
বঙ্গবন্ধুর কথা
সমকথা
সর্বনাশা আগস্ট ও বঙ্গবন্ধু
বাংলাদেশ নির্বাচন ও নির্বাচনী তথ্য-উপাত্ত
চোর কথা
ইতিহাসের পাতা থেকে অজানা কথা
রোহিঙ্গাদের ইতিকথা
নির্মম নিয়তি
– সাংবাদিকতা ও গণমাধ্যম
সাংবাদিক ও সংবাদপত্রের কথা
– চট্টগ্রাম বিষয়ক গ্রন্থ
কর্ণফুলী কথা
চট্টগ্রাম: ইতিহাস ঐতিহ্যের কথা
– সাহিত্য ও সংস্কৃতি
আদিবাসী সাহিত্য ও সংস্কৃতি
মেঘের বুকে জল
বই কথা
– পর্যটন ও ভ্রমণ
পর্যটন শিল্পে বাংলাদেশ
– গল্প ও জীবনের ছায়া
গল্পে গল্পে জীবন কথা
গল্প গ্রন্থ
– সঙ্কলন ও সামগ্রিক উপস্থাপনা
কথা সমগ্র – ১ কথা সমগ্র -২ কথা সমগ্র -৩–

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa