
অন্তর্বর্তী সরকারে সমতল ভূমির আদিবাসী প্রতিনিধি রাখার দাবী
অন্তবর্তী সরকারে সমতল ভূমির আদিবাসী প্রতিনিধি রাখার দাবী জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট দিনাজপুরে অনু্ষ্ঠিত এক বিশাল সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদে সমতল ভূমিতে বসবাসরত আদিবাসীদের মধ্য হতে আদিবাসী প্রতিনিধি রাখার দাবী জানানো হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ হতে কাহারোলের কান্তনগর মোড়ে ক্ষতিগ্রস্থ সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিঁধু-কানুর ভাস্কর্য পুন:নির্মানের দাবীও জানানো হয়।
বুধবার সকালে এই সমাবেশ হওয়ার কথা ছিল কাহারোলের কান্তনগর মোড়ের ক্ষতিগ্রস্থ সিঁধু-কানু ভাস্কর্য চত্বরে। কিন্তু আদিবাসী নেতারা অভিযোগ করেন যে সেখানকার প্রশাসন ও কূচক্রী মহল সমাবেশ সেখানে সমাবেশ করতে বাধা দেয়। এই পরিস্থিতিতে চেহেলগাজী এলাকায় জমায়েত শেষে আদিবাসীদের বিরাট মিছিল বের করা হয়। কয়েক হাজার নারী-পুরুষের এই মিছিল দিনাজপুর শহর প্রদক্ষিন শেষে উল্লেখিত দাবীর সমর্থনে জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান বরাবরে একটি স্মারক লিপি প্রদান করে।
![]()









