
পরপারে ভাল থাকুন।
——————–
ভদন্ত জ্যোতি কোন্ডাঞ্ঞো থের,
শৈলেরঢেবা চন্দ্রোদয় বিহার-এর আবাসিক
বিনয়শীল গুরুদেব ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়ের প্রিয় অন্তেবাসী
ভিক্ষু জীবনের ১৪তম বর্ষা চলমান অবস্থায়,
৮০ বছর বয়সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন।

খুব ছোট বেলা থেকে দেখে এসেছি গুরুভান্তেসহ আমাদের শৈলেরডেবা আগমনের পর থেকে ঝড়বৃষ্টি, শীত-গ্রীষ্ম ও অন্ধকার কোন বাধাই বদ্ধ করে রাখতে পারেনি বাড়ী থেকে বিহারে সমবেত বন্দনা ও ভাবনায় অংশ নিতে। গৃহী নাম ছিল হেমন্দ্র বড়ুয়া, আমার কাকা। আমার প্রয়াত বাবার মামাত ভাই। বাবার মৃত্যুর আগে বাড়িতেও গিয়েছিলেন। ভিক্ষু শ্রামণদের অনেক প্রিয় ছিলেন। স্বামী- স্ত্রী উভয়ের মধ্যে লক্ষ করতাম অসাধারণ মিল দুজনেই সমান ভাবে পূণ্য কর্ম সম্পাদন করে চলেছেন সারা জীবন। বিহারের যেকোন কাজে সক্রিয় ভুমিকা পালন করতেন। পরবর্তীতে সংসার ত্যাগ করে ভিক্ষু জীবন ধারণ করে হয়েছেন ভদন্ত জ্যোতি কোন্ডাঞ্ঞো থের। পড়ন্ত বয়সে বারধ্যক্ষ গ্রস্থ দেখে আসলাম কিন্তু এক বছর না যেতেই যে চলে যাবেন ভাবি নাই।
আমার জীবনের সমস্ত পূণ্য রাশী দান করছি। নিরাণ সুখ লাভ করুন।
![]()









