
অতিরিক্ত ডিআইজি হলেন ১২ জন
পুলিশ সুপার পদ মর্যাদার ১২ কর্মকর্তা অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গতকাল ৬ নভেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন উপকমিশনার রয়েছেন। তারা হলেন- মুহাম্মদ আশরাফ হোসেন, আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দুই উপ কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোস্তাফিজুর রহমান পদোন্নতির এ তালিকায় রয়েছেন।
এছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, নৌ পুলিশের এসপি শরিফুর রহমান, বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী ও যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন।
![]()









