- - -

অণু কবিতা

Print News

অণু কবিতা
দীন মুহাম্মদ

(এক)
চাঁদকে তুমি বাসলে ভালো ভুল ছিলো না তাতে
ও মন, তুমি চাঁদকে কেন চাইলে ছুঁতে হাতে!
তাইতো বুকে কষ্ট তোমার কান্না হলো সার
আগুন ছুঁয়ে হাতটা কেন পোড়াও বারেবার?

(দুই)
একটি পাখি পুষে গেলাম জীবনভর
বুকের মাঝে সে-পাখিটার থাকার ঘর।
সময় হলে বুকের খাঁচা শূন্য করে
পাখি আমার উড়েই যাবে আপন ঘরে।

(তিন)
সরল অংক মেলাতে মেলাতে সময় পেরিয়ে গেল
অন্য সকল অংক আমার অধরা রয়েই গেল।
বৃথা কাজে গেছে অনেক সময় অনেক দিয়েছি ফাঁকি
কীভাবে সকল অংক মেলাবো সময় অল্প বাকি?

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa