- - -

অটোরিকশাচালক সাঈদুল রমজান উপলক্ষ্যে ভাড়া কম নিচ্ছেন

Print News

অটোরিকশাচালক সাঈদুল রমজান উপলক্ষ্যে ভাড়া কম নিচ্ছেন

 

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রত্যেক যাত্রীর থেকে অটোরিকশার নির্দিষ্ট ভাড়া থেকে ৫ টাকা কম নিচ্ছেন কুড়িগ্রামের সাঈদুল ইসলাম (৩৬) নামের এক চালক।
এ বিষয়ে কথা হলে অটোরিকশাচালক সাঈদুর ইসলাম বলেন, আমি ফেসবুকে দেখেছি সৌদি আরবের একটি দোকানে রমজান উপলক্ষ্যে কেনাকাটা করলে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। এটা দেখে চিন্তা করলাম, আমি রমজান মাসে মানুষের জন্য কি করতে পারি। আমার তো তেমন সামর্থ্য নেই। যেহেতু আমার একটি অটোরিকশা আছে আমি সেটাতেই যাত্রীদের জন্য ছাড়ের ব্যবস্থা করেছি। আমার এই ছাড় যাত্রীদের জন্য পুরো রমজান মাস জুড়েই থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতাম। পরে বাড়িতে এসে গত ১০-১২ বছর ধরে অটোরিকশা চালাই। এই অটোরিকশা চালিয়ে সংসার চলে আমার। আমার এই ছাড়ের বিষয়টি দেখে অন্যান্য অটোরিকশাচালকরা আমাকে বাজে কথাবার্তা বলছে। তবে আমি কিছু মনে করছি না। আমার অটোটি চালাচ্ছি, চিলমারী উপজেলা হতে কুড়িগ্রাম, উলিপুর ও রাজারহাট রোডে। যেমন উলিপুর থেকে জনপ্রতি কুড়িগ্রাম ৩০ টাকা ভাড়া, আর আমি বর্তমানে ভাড়া নিচ্ছি ২০-২৫ টাকা। কুড়িগ্রাম পৌর শহরের জয়নাল আবেদিন নামের একজন বলেন, পবিত্র রমজান মাসে একজন অটোরিকশাচালক যে উদ্যোগটি গ্রহণ করেছে আসলে তিনি প্রশংসার দাবি রাখেন। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এই ভাইটির জন্য দোয়া ও শুভকামনা থাকল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa