
অগ্নি সন্ত্রাস হলে ঘটনাস্থলেই নিশ্চিহ্ন করা হবে : মাহতাবউদ্দিন চৌধুরী
বিএনপি-জামাতের অযৌক্তিক হরতাল অবরোধ কর্মসূচী চলাকালে জনগণের জানমালের নিরাপত্তার সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। গতকাল ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জ্বালাও পোড়াও এবং অগ্নি সন্ত্রাস যাতে কোথাও না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বিএনপি-জামাত যদি আবারও জ্বালাও পোড়াও করে পোড়া মাটির নীতি গ্রহণ করে তাহলে তাদেরকে ঘটনাস্থলেই নিশ্চিহ্ন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান প্রমুখ।
![]()









