- - -

চট্টগ্রামের পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন .

Print News

চট্টগ্রামের পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

চট্টগ্রামের পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে । বাংলাদেশ সরকারের স্বাধীনতা পদক প্রাপ্ত ভূপতী ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী স্মরণে পটিয়ার শীর্ষস্হানীয় সংগঠন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের আয়োজনে সংগঠনের নিজস্ব মাঠে আজ ২৫ সেপ্টেম্বর’’ মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’’ ২৬ ইং এর শুভ উদ্বোধন হয়েছে । সমাজ কর্মী দীপংকর চৌধুরী কাজলের পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টে মোট ৪ টি দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অংশ গ্রহণ করছে ।

দল গুলো হলো লাল দল, হলুদ দল, সবুজ দল, নীল দল । সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে ।উদ্ভোধনী খেলায় নীল একাদশ দল ২- ১ গেলে সবুজ একাদশ দলকে পরাজিত করে।

উদ্ভোধনী খেলায় উপস্হিত ছিলেন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ এর সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু , সাধারণ সম্পাদক যীশুকেশ বিশ্বাস , প্রাক্তন সাধারণ সম্পাদক অরুপ চৌধুরী , সম্পাদক মন্ডলীর সদস্য সৃজন দাশগুপ্ত , রাহুল চৌধুরী ,নয়ন সেন, দীপংকর দে, চন্দন দাশ, রবিন চন্দ, প্রীয়ম দাশ প্রমুখ ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa