[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

হোয়াইক্যং সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

হোয়াইক্যং সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

 

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
আটক যুবক সৈয়দ কবির (২৫) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ব্লক-৬ এলাকার নুরু বশরের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে সীমান্তবর্তী ওবিএম পোস্ট-১ সংলগ্ন সুইচগেটের কাছে নুর মোহাম্মদের মাছের ঘের এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়।
এ সময় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিন কার্টনে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Loading

Facebook
Twitter
LinkedIn