- - -

শ্রীনগরে মৌসুমী ব্যবসায়ী সিরাজের শাপলা বিক্রির আয় দিয়ে ভালোভাবে চলে তার সংসার

শ্রীনগরে মৌসুমী ব্যবসায়ী সিরাজের শাপলা বিক্রির আয় দিয়ে ভালোভাবে চলে তার সংসার

 

মুন্সিগঞ্জের শ্রীনগরে শাপলার ফুলে ভরে গেছেআড়িয়াল বিল এ দৃশ্য দেখতে দর্শনার্থীরা ছুটে আসেনএ বিলে ।
আবার অনেকে জীবিকার সন্ধানে আসেন তাদেরই একজনশ্রমজীবী সিরাজুল ইসলাম জানান ,তিনি একজন শ্রমজীবী যখন যে কাজ পান তাই করেন।
এখন চলছে বর্ষাকাল শাপলা ফুলে ভরে গেছে আড়িয়ল বিল শাপলাফুল কুড়ানো একটি সহজ কাজ।
এই বর্ষায় আড়িয়ল বিলে শাপলা ফুল ফোটার পর হতে প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে নিজ বাড়ি হতে চলে আসেন আড়িয়ল বিলে শাপলা সংগ্রহ করে নৌকায় তুলে ছোট ছোট আটি বেঁধে নৌকাটি ঘাটে পৌঁছার পর তা ভ্যানে তুলে শাপলা বিক্রির উদ্দেশ্যে রওনা দেন বিক্রির গন্তব্যস্থলে ।
এ সময় রাস্তার দু’ধারে অপেক্ষমান ক্রেতাদের কাছে প্রতি আটি শাপলা বিক্রয় করেন ২০ টাকায় বাকি শাপলা নিয়ে ছুটে চলেন বাজারে ।
বিক্রি পর যা আয় হয় তা দিয়ে ক্রয় করেন দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি ।
সিরাজুল ইসলাম আরো জানান এ কাজে পরিশ্রম কম স্বল্প সময়ে আয় ও ভালো যতদিন বিলে শাপলা পাওয়া যাবে ততদিন তিনি এ কাজটি অব্যাহত রাখবেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa