- - -

শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে বনাঞ্চলের বিপুল পরিমাণ মেহগনি চিড়াই কাঠ সহ ট্রাক আটক করে বন বিভাগ

শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে বনাঞ্চলের বিপুল পরিমাণ মেহগনি চিড়াই কাঠ সহ ট্রাক আটক করে বন বিভাগ

 

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) আবদুর রহমানের নির্দেশে সিলেট বিভাগে প্রতিটি ফরেস্ট চেক স্টেশনে অবৈধ বনাঞ্চলের চোরাই গাছ ,কাঠ ও বাশ জোরদার লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ মেহগনি চিড়াই কাঠ সহ একটি ট্রাক আটক করেছে বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী । শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টা দিকে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসের ডেপুটি ফরেস্ট রেঞ্জার তোফায়েল আহমেদ চৌধুরী গোপন সংবাদ পেয়ে অত্র ফরেস্ট রেঞ্জ অধীনে ঢাকা – সিলেট মহাসড়কে লস্করপুর নামকস্থানে ফরেস্ট চেক স্টেশনে স্টাফ কে অবগত করলে সকলে বিশেষ অভিযান চালিয়ে সংরক্ষিত বনের বিপুল পরিমাণ প্রায় ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠ সহ চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক ( ঢাকা মেট্রো – ন- ১৩ – ১৮ ৪২) আটক করা হয় এবং আটককৃত কাঠের বৈধ কোনো কাগজপত্র নেই । আটককৃত ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠ যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা । শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী সূত্রে জানা যায় , কিশোরগঞ্জ জেলা জেলার ভৈরব উপজেলার কাঠ বাজারের মেসার্স শাহীন টিম্বার মার্ট প্রোঃ মোঃ শাহীন মিয়া বিপুল পরিমাণ মেহগনি চিড়াই কাঠ একটি ট্রাকে করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দিশা বাড়ি মোঃ রাকিব এর কাছে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা – সিলেট মহাসড়কে যাওয়ার সময় শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেন স্টেশন দায়িত্বরত কর্মীরা । এসময় ট্রাকের উপর থির পাল ঢেকে মেহগনি চোরাই কাঠ বোঝাই করা আটক করা হয়েছে । পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মহাসড়ক থেকে কাঠ সহ ট্রাক টি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে এনে কাঠ ও ট্রাকটি জব্দ করে হেফাজতে রাখা হয়। বন কর্মকর্তা বলেন , উর্ধতন কর্মকর্তা নির্দেশনায় সংরক্ষিত বনের সম্পদ রক্ষার জন্য আমাদের নিয়মিত ফরেস্ট চেক স্টেশনে টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকান্ড খবর পাওয়া মাত্র আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বনাঞ্চলের গাছ , কাঠ ও বাঁশ উজাড়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্য্যবস্থা নেওয়া হচ্ছে । জব্দকৃত কাঠ বন আদালতে মামলা প্রক্রিয়া চলছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa