- - -

রাস্তা-ড্রেনের কাজ দ্রুত শেষ করে চসিককে বুঝিয়ে দিন –  সিডিএকে মেয়র ডা. শাহাদাত হোসেন

রাস্তা-ড্রেনের কাজ দ্রুত শেষ করে চসিককে বুঝিয়ে দিন –  সিডিএকে মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উন্নয়ন কাজের ধীরগতি ও ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে নগরীর বাকলিয়াস্থ কল্পলোক আবাসিক এলাকায় দেখা দিয়েছে তীব্র ডেঙ্গু আতঙ্ক। প্লট বরাদ্দের টাকা নেওয়া সত্ত্বেও সিডিএ সড়ক ও নর্দমার কাজ অসমাপ্ত রাখায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা এখন ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে কাজ শেষ করে সড়ক হস্তান্তরের জন্য সিডিএকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম নগরী ও জেলা মিলে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১,৫০০ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ২,০০০ জন আক্রান্ত হন। মোট প্রাণহানি ঘটেছে ১৪ জনে যার মধ্যে ৫ জন নগরীর এবং ৯ জন জেলার অধিবাসী। জেলা পর্যায়ে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি হওয়ায় উপজেলা পর্যায়ে দায়িত্বরতদের আরও গুরুত্বের সঙ্গে প্রতিরোধমূলক কাজ করার তাগিদ দেন তিনি। তবে অন্যান্য বছরের তুলনায় চট্টগ্রামে এবার সার্বিক আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক কম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি পর্যালোচনা করে নগরীর কোতোয়ালী, বাকলিয়া, হালিশহর ও বন্দর এলাকাসহ আরো অন্যান্য সংক্রমণ নিয়ন্ত্রণে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কল্পলোক আবাসিক এলাকার সংকট তুলে ধরে মেয়র বলেন, “সিডিএ প্লট মালিকদের কাছ থেকে টাকা আদায় করলেও বছরের পর বছর ধরে কাজগুলো ঝুলিয়ে রেখেছে। এই এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে পানি জমে থাকছে এবং মাত্র তিন দিনের মাথায় এডিসের লার্ভা জন্ম নিচ্ছে।” সিডিএ চেয়ারম্যান ও সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “রাস্তা ও ড্রেনের কাজ অনতিবিলম্বে শেষ করে চসিককে বুঝিয়ে দিন। আমরা সেখানে বাগান নির্মাণ, বৃক্ষরোপণ ও নিয়মিত মশকনিধনের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি অবসান করতে চাই।”

সংক্রমণ নিয়ন্ত্রণে চসিক ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অতি আধুনিক মশকনিধন ওষুধ স্প্রে করা শুরু করেছে। রেড জোন চিহ্নিত এলাকাগুলোতে তা অগ্রাধিকার ভিত্তিতে ছিটানো হচ্ছে। এছাড়া আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চসিক পরিচালিত মেমন হাসপাতালে ‘বিশেষ ডেঙ্গু সেন্টার’ চালু করা হয়েছে বলে মেয়র আরো জানান।

এর পরে মেয়র কল্পোলোক আবাসিক এলাকার বিভিন্ন গলির নালা নর্দ্দমায় ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের জন্য ব্লিচিং পাউডার ও বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করেন। পরবর্তীতে মেয়র অসহায় গরীব মানুষের মাঝে মশারী বিতরণ করেন এবং সচেতনের জন্য লিফলেট বিতরন করেন।

মেয়র  বলেন, গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু ভাইরাসের একাধিক ভ্যারিয়েন্ট সক্রিয় রয়েছে, যা দ্রুত ধরন পরিবর্তন করে শরীরে জটিলতা বাড়াচ্ছে। এ অবস্থায় তীব্র মাথা ব্যথা, শরীর লালচে হওয়া কিংবা রক্তে প্লাটিলেট ও হিমোগ্লোবিন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে কালবিলম্ব না করে মেমন হাসপাতাল বা নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে জরুরীভাবে ভর্তির জন্য নগরবাসীকে আহ্বান জানানো হচ্ছে। কিন্তু মেমন হাসপাতালে ভর্তি হলে ফ্রি চিকিৎসা দেওয়া হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, মেয়র ডাঃ শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, রাজনৈতিক সচিব জিয়াউর রহমান জিয়া, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক  মোঃ জসিম উদ্দিন, সহ শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন জিতু, সহ প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, সহ সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ ইদ্রিস সবুজ, চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাসান, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোঃ মুসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মোস্তাকিম মাহামুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সোহেল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা, জাবেদুল হক জাবেদ, চকবাজার থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, মোহাম্মদ আলী,  মোঃ মুরাদ, সিরাজ খান রাজু, মোহাম্মদ মিন্টু, রুহুল আমিন রাজু, মোহাম্মদ রায়হান, চকবাজার থানার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হক রাকিব, ইয়াকুব খান, মোহাম্মদ নাসিম, ওমর ফারুক রানা, মোঃ ফোরকান মোঃ সোহেল, মোঃ মারুফ, মোঃ ফরিদ, ফয়সাল সাকিব মিম, সালাউদ্দিন বাপ্পি, মোঃ রাশেদ, মোঃ রশিদ, মোহাম্মদ মোরশেদ,  মোহাম্মদ সায়েদ মোঃ বোরহান, মোঃ জাবেদ, মোঃ সোহেল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa