
শ্রীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর প্রসব
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া দেলোয়ার হোসেনের গবাদি ফার্মে ১৭ ই সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে দুই মাথা বিশিষ্ট একটি অস্বাভাবিক বাছুরটি প্রসব করে । প্রসবের পর অনেক চেষ্টা করেও বাছুরটিকে বাঁচানো যায়নি ।
প্রসবের সময় বাছুরটির মাতৃ গর্ভে জটিলতা দেখা দিলে জরুরী কল পেয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের বাগড়া ইউনিয়নের কৃত্রিম প্রজনন, এ আই আবির হোসেন ঘটনাস্থলে এসে প্রসব সম্পন্ন করেন ।
পরে বাছুরটিকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও বাছুরটিকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরদিন মৃত দুই মাথা বিশিষ্ট অস্বাভাবিক বাছুর টিকে দেখতে দেলোয়ার হোসেনের ফার্মে মানুষের ভিড় জমে ।
![]()









