
ভারতের উত্তরপ্রদেশের ৪৩ তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী যুবক
ভারতের উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৯৪ এ অবস্থিত সুপারনাভো সোসাইটির স্পাইরা টাওয়ারের ৪৩ তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। আর্থিক অনটন ও মানসিক অবসাদের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত যুবকের নাম সম্ভব জৈন (৩৫)। তিনি হরিয়ানার মানেসরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভব জৈন শুক্রবার (২ অক্টোবর ) অনলাইন বুকিং করে একদিনের জন্য একা ওই হাইরাইজ বিল্ডিংয়ের একটি এয়ার বিএনবিতে এসে উঠেছিলেন। শনিবার (৩ অক্টোবর ) সকালে হঠাৎই তিনি ৪৩ তলার ব্যালকনির রেলিং টপকে বাইরের কার্নিশে চলে যান। নিচ থেকে পথচলিত জনগন ও স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়েন এবং সিকিউরিটি গার্ডদের খবর দেন। এমনকি ঘটনাস্থলে এসির কাজ করতে আসা একটি টিম ও তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি নিচে লাফ দেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ডা থানা পুলিশ এবং ফরেনসিক দল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, গত ৪দিন ধরে নিখোঁজ ছিলেন সম্ভব। তিনি ভারী ঋন ও আর্থিক সংকটের কারণে তীব্র মানসিক চাপে ভুগছিলেন।
![]()









