- - -

বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক ডাউন কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক ডাউন কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

 

খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রহসনমূলক বিচার প্রক্রিয়া চলমান রেখেছে। আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসনের প্রতি তোয়াক্কা না করে অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালসহ বিচার বিভাগকে ব্যবহার করে একের পর এক রায় প্রদান করছে। যা সম্পূর্ণভাবে বেআইনি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি এমনি একটা প্রতিশোধমূলক রায় প্রদান করেছে এই অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনাল। অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের এই রায় প্রত্যাখ্যান করে এবং সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল রাজধানী ঢাকা শহরে ‘লক ডাউন’ ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই ‘লক ডাউন’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। একইসাথে এই কর্মসূচি সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগ তার এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa