[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

ফরিদপুরে মামলার এজাহারনামীয় আসামি নারী গ্রেপ্তার

ফরিদপুরে মামলার এজাহারনামীয় আসামি নারী গ্রেপ্তার

 

পাবনার ফরিদপুরে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোছা. হাসিনা বেগম (৪৫)কে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) জাহিদুর রহমান বাদলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চালিয়ে দক্ষিণ থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসিনা বেগম ফরিদপুর থানার মামলা নং-০২, তারিখ ০২/১০/২০২৬-এর এজাহারনামীয় ২ নম্বর আসামি। মামলাটি পেনাল কোড-১৮৬০-এর ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৫০৬/১১৪ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হাসিনা বেগম দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত ওজুত মোল্লার মেয়ে এবং মো. ফতেকুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn