[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

জয়ন্তী সঙ্গীত বিদ্যাপীঠের বার্ষিক সনদপত্র বিতরণ ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

জয়ন্তী সঙ্গীত বিদ্যাপীঠের বার্ষিক সনদপত্র বিতরণ ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানবিক মূল্যবোধ, নান্দনিকতা ও দেশপ্রেম জাগ্রত করার শক্তিশালী অনুষঙ্গ। নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীতচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে জয়ন্তী সঙ্গীত বিদ্যাপীঠ দীর্ঘ ১৮ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সুস্থ সাংস্কৃতিক বিকাশে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
চট্টগ্রামে জয়ন্তী সঙ্গীত বিদ্যাপীঠের বার্ষিক সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগীতানুষ্ঠান গত ১৬ জুলাই বৃহস্পতিবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক শিল্পী মিঠুন চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত জহর মুখার্জী ও সঙ্গীত বিদুষী কাবেরী সেনগুপ্তা। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, সমবেত সংগীত ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী লিংকন বিশ্বাস।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা একক ছড়াগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয় সংগীত, লোকগান, দেশাত্মবোধক ও আধুনিক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পরবর্তীতে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে একক ছড়াগান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, লোকগান, আধুনিক গান পরিবেশন করে জয়ন্তী সঙ্গীত বিদ্যাপীঠের শিক্ষার্থী শ্রেষ্ঠা দেব, সায়ন্তী চৌধুরী, অহেনজিতা ভট্টাচার্য, সমদীপ্তা দে, হৃদ্ধি বড়ুয়া, মৌরী বিশ্বাস, তিথি মিত্র, কমলিকা দাশ, সৃজিতা বৈরাগী, নিঝুম চক্রবর্ত্তী, শ্রাবন্তী দেবী, । শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে ঐশী চক্রবর্ত্তী, শ্রেষ্ঠ বিশ্বাস, সৌমিক ঘোষ, আদ্রিতা ধর। সনদপত্র ও পুরস্কার বিতরণী পর্বের পরে একক সঙ্গীত পরিবেশন করে অংকিতা দে, অভ্রনীল চক্রবর্ত্তী, সৌভিক বৈরাগী, সম্পূর্ণা দেব, শ্রাবন্তী নন্দী, অর্ক দে, অরিত্র চক্রবর্ত্তী, প্রাঞ্জল চক্রবর্ত্তী, পাপড়ী সেন, স্নেহা মিত্র।
জয়ন্তী সঙ্গীত বিদ্যাপীঠের সহকারী পরিচালক সুপ্রিয়া চ্যাটার্জী রবীন্দ্রসংগীত এবং পরিচালক মিঠুন চক্রবর্তী আধুনিক গান পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অংশ গ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশন করেন “এই মুখরিত জীবনের চলার পথে”। সর্বশেষ শিক্ষার্থীদের সমবেত পরিবেশনা করেন “প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে”- দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। যন্ত্রানুষঙ্গে ছিলেন কী-বোর্ডে তপন নয়ন আচার্য্য, বেস গীটারে এস এম শাহজাহান, তবলা পলাশ দেব, বাঁশীতে প্রাণেশ্বর ভট্টাচার্য, অক্টোপ্যাডে রূপন দাশ।

Loading

Facebook
Twitter
LinkedIn