- - -

উত্তরপ্রদেশে বারাণসীতে এনকাউন্টারে মাওবাদী নেতা নিহত

উত্তরপ্রদেশে বারাণসীতে এনকাউন্টারে মাওবাদী নেতা নিহত

 

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে নিহত শীর্ষ মাওবাদী নেতা ব্রিজেস গঞ্জু ওরফে গোপাল সিং ভোক্তা। রবিবার (২০ সেপ্টেম্বর ) সকালে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এর অভিযানে নিহত হন ঝাড়খণ্ডের নিষিদ্ধ মাওবাদী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি) এর এই শীর্ষ নেতা। ঝাড়খন্ড পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) যৌথভাবে তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা ঘোষণা করেছিল। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা সূত্রে খবর, রবিবার (২০ সেপ্টেম্বর ) ভোর ৫টায় বারাণসীর রামনগর থানা এলাকার তেংরা মোড়ের কাছে এই এনকাউন্টার করা হয় গঞ্জুকে। পুলিশকর্তারা গোপন সূত্র মারফত খবর পান, গঞ্জু একটি মোটর বাইকে করে রামনগর হয়ে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছেন। এরপরেই পরিকল্পনা করে ফাঁদ পাতে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। গঞ্জুকে দেখামাত্র এটিএস তাঁকে থামতে বলেছিল। কিন্তু তিনিই প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাই আত্মরক্ষার্থে এটিএস ও গুলি চালায়। তাতেই গুরুতর আহত হন গঞ্জু। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa