
আসামের নিউ বঙাইগাঁওয়ে ৯ বাংলাদেশি আটক
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের আসামরাজ্যের নিউ বঙাইগাঁও রেলস্টেশনে অবৈধ অনুপ্রবেশের সন্দেহে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বঙাইগাঁও সীমান্ত পুলিশ ও জিআরপির যৌথ সহযোগিতায় তাঁদের আটক করা হয়। জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৫টায় নিউ বঙাইগাঁও রেলস্টেশনে এসে পৌঁছে ছিলেন ওই ৯ জন বাংলাদেশি নাগরিক। সেখান থেকে চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তবে তার আগেই তাঁদের আটক করে পুলিশ। বর্তমানে আটক ৯ জন বঙাইগাঁও পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।
![]()









