- - -

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় তরুণ নিহত

Print News

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় দীপ্ত সরকার (১৮) নামে মোটরবাইক আরোহী এক তরুণ নিহত হয়েছেন।
গতকাল ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই দিপু সরকার বলেন, আমার ভাই মোটরসাইকেল মেকানিক। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে দীপ্ত ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa