
ফটিকছড়ির ইদিলপুর গাউছিয়া বোগদাদিয়া যুব সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী ও মিলাদুন্নবী মাহফিল
ফটিকছড়ির ভুজপুরে ইদিলপুর গাউছিয়া বোগদাদিয়া যুব সংঘের উদ্যাকে ১৬ তম পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান,কোরআন তেলোয়াত প্রতিযোগিতা, বিতর্ক ও আজিমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) খলিফায়ে গাউসুল আজম হযরত আব্দুস সালাম ভূজপুরী রহমাতুল্লাহি আলাইহি এর মাজার প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
১ম অধিবেশনে ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, বির্তক, কৌতুক, নাত ও কোরাআন তেলোয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী এবং ২য় অধিবেশনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফলে সভাপতিত্ব করেন দলিল লেখক ও সার্ভেয়ার মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভূজপুর থানা শাখার সাধারণ সম্পাদক এম তৌহিদুল আলম মুন্সী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদনগর চা বাগানের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান সিকদার টুটুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল ইন্টারন্যাশনাল এর সহকারী পরিচালক মাওলানা মোঃ সৈয়দুল হক ছৈয়দ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসা হেফজখানায় ও এতিমখানার সুপার শায়ের মাওলানা মোহাম্মদ শাহ আলম কাদেরী,বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ২ নং দাঁতমারা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সেলিম উদ্দিন আল কাদেরী, মাওলানা মোঃ রফিকুল ইসলাম আল কাদেরী, মাওলানা আমিরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হোসেন চৌধুরী,ভূজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নুরুল আলম মেম্বার,ঈদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ বাহাদুর আলম কোম্পানি।
মাহফিল পরিচালনা করেন নারায়নহাট ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মনির হোসাইন। মাহফিল ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন গাউছিয়া বোগদাদিয়া যুব সংঘের সভাপতি মুহম্মদ কাঞ্চন, সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ সবুজ উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জুয়েল উদ্দিন, সংগঠনের সদস্য ও ওমান প্রবাসী মোহাম্মদ তারেক আজিজ সহ আরো অনেকে।
এসময় মাহফিলে বক্তারা বলেন ইসরাইলের বর্বরতা নিরীহ ফিলিস্তানিদের হত্যা, বোমা নিক্ষেপ, সমগ্র ফিলিস্তিন সহ জেরুজালেম দখল, ঈসরাইল নামকরণ ইহুদীবাদী ক্রুসেডরা ২০০ বছর পর্যন্ত আল আকসা মসজিদ দখল করা ইতিহাস ও নিরীহ ফিলিস্তিনিদের সমর্থন ও পাশে থাকাটা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। পরে দেশ দশের মঙ্গল কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
![]()









