- - -

ফটিকছড়ির ভুজপুরে ফেনসিডিল  বিক্রি করতে এসে ‘পুলিশ কনস্টেবল’ আটক

Print News

ফটিকছড়ির ভুজপুরে ফেনসিডিল  বিক্রি করতে এসে ‘পুলিশ কনস্টেবল’ আটক

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির উপজেলার  ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকায় ফেনসিডিল বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছে ‘এক কনস্টেবল’। তার নাম সাজ্জাদ হোসেন।  সে খাগড়াছড়ি রামগড় থানায় কনস্টেবল।

বুধবার( ১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে আটক করে বাগানবাজার ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, সকাল ৯টার দিকে রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ভূজপুর থানা পুলিশ এসে নিয়ে যায়।

তবে, বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, এ ব্যাপারে আমাদের কোন তথ্য নেই।

প্রসঙ্গত, এ উপজেলার ভুজপুর এলাকা দিয়ে রামগড় বর্ডার থেকে প্রতিনিয়ত মাদক কারবারিরা মাদকের চালন দিয়ে আসছে চট্টগ্রাম শহরের আনচে কানাচে।

জানতে চাইলে ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক ” ফটিকছড়ি সংবাদের”সম্পাদক আহমদ আলী চৌধুরী বলেন, স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং সচেতন মহল সকলে  জানেন এসব মাদক সাপ্লাইের সাথে কারা জড়িত। তিনি বলেন,  প্রশাসনের নিরবতার ফলে এসব হচ্ছে। বিশেষ করে পুলিশ প্রশাসন চাইলে এক দিনে মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa