
চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের উদ্যোগে শেখ রাসেল দিবস ১৮ অক্টোবর ২০২৩ পালন
চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে আজ ১৮ অক্টোবর দুপুর ১ টায় সভাকক্ষে পরিচালক আফিফা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ পাহাড়তলী শিল্পাঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি বাঙালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা, চট্টগ্রাম ১ম শ্রম আদালতের সদস্য (শ্রমিক প্রতিনিধি) মছি উদ দৌলা, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগ, রেজিঃ নং-চট্ট-১৪৬৯ এর সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সহ সভাপতি মোহাম্মদ সোহেল, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রমজান, শ্রম কর্মকর্তা মোরশেদুল আলম।
সভায় বক্তারা বলেন, শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহের কনিষ্ঠ পুত্র ছিলেন। শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় বলে স্মৃতি চারণ করেন এবং তাঁহার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
![]()









