- - -

গৃহবধূর মৃত্যু

Print News

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রুমি আক্তার ( ৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী।
গতকাল মঙ্গলবার উপজেলার বারইয়াহাট থেকে করেরহাট হয়ে রামগড়গামী সড়কের করেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার মাটিরাংগা থানার তবলছড়ি গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বামী নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে চড়ে রামগড়ের দিকে যাচ্ছিলেন রুমি। এ সময় একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা দুজন ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. শিফাত রুমিকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, রুমি আক্তারকে এখানে মৃত অবস্থায় আনা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa