
শায়েস্তাগঞ্জে স্মার্ট সেবা বিষয়ক অবহিতকরণ সভা পালিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ভূমি সেবা বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ে ডিজিটাল উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় । শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া মোজাহের উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সম্পর্কে অবগত করেন । তিনি বলেন , বর্তমান অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি , ভূমি উন্নয়ন কর আদায়ের গুরুত্ব , অনলাইনে ই- নামজারি পদ্ধতি ও জমি ক্রয়ের পর দ্রুত নাম জারী করার গুরুত্ব , পর্চা – খতিয়ান ও মৌজা ম্যাপ পাওয়ার অনলাইনে আবেদন প্রক্রিয়া , স্মার্ট ভূমি পিডিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের মাঝে আলোচনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া , বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ , বিদ্যালয় প্রধান শিক্ষক ও সকল শিক্ষকবৃন্দ ।
![]()









