- - -

বরগুনার সাবেক ডিসির ‘গোপন ভিডিও’ ভাইরাল

Print News

বরগুনার সাবেক ডিসির ‘গোপন ভিডিও’ ভাইরাল

বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে সাবেক ডিসিকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এ ঘটনায় বরগুনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিগত ২০২০ সালের ১৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে বরগুনার ৩৩তম জেলা প্রশাসক (ডিসি) নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২০২৩ সালের ৯ জুলাই অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরগুনার জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে উপ-সচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। এরপর তিনি ৩০ জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। গত ৪ সেপ্টেম্বর উপ-সচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনার স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। একই বিছানায় থাকা অবস্থায় বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের সামনেই ভিডিও ধারণ করেছেন তার সঙ্গে থাকা ওই নারী। তবে ভিডিওতে থাকা ওই নারীর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ভিডিওটি কোথায় বা কোন কক্ষে ধারণ করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।’
হাবিবুর রহমান বরগুনার জেলা প্রশাসক পদে আড়াই বছর কর্মরত ছিলেন। তবে তার ভিডিও ভাইরালের বিষয়ে কথা বলতে রাজি নন বরগুনার কোনো কর্মকর্তা।
এ বিষয়ে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই বরগুনাকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সুমন সিকদার নামে স্থানীয় একজন ফেইসবুকে লিখেছেন, ‘জামালপুরের প্রতিচ্ছবি দেখার অপেক্ষায় বরগুনাবাসী।’ মো. জিয়াউদ্দিন মোল্লা নামে আরেকজন লিখেছেন, ‘অপরাধীর ভয় নেই। ভয় শুধু জনতার। সবাই গোপনে দেখে আর দেখে। কিন্তু বলার সাহস পায় না!’

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa