- - -

সেবা’র মন্ত্রে উজ্জীবিত হয়ে লায়ন ও লিও নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান

Print News

সেবা’র মন্ত্রে উজ্জীবিত হয়ে লায়ন ও লিও নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট বাবুল কান্তি লালা। শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ চকবাজার কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স-এ সাপ্তাহিক ফ্রি ফ্রাইডে ক্লিনিকে অংশগ্রহণকারী লিও-লায়নদের ফেলোশিপ মিটিংয়ে তিনি এ আহ্বান জানান।

লিও ক্লাব অব চিটাগং এর সেক্রেটারি লিও মাহমুদুন্নবী রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান ডাঃ গোপাল ভট্টাচার্য, সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি ও জোন চেয়ারপার্সন এম সোহেল খান, লায়ন্স ক্লাব অব চিটাগং এর সেক্রেটারি ইসমাইল চৌধুরী, ট্রেজারার বাসুদেব সিনহা, ক্লাব ডিরেক্টর মহাদেব ঘোষ, অনুপম মজুমদার, ক্লাব সদস্য এডাম ম্যাথিউ গনসালভেস, ফারুক আহাম্মদ এবং লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট শেখ মুনতাসির মামুন।

বক্তারা বলেন, ‘আমি’ নয়, ‘আমরা’—লায়নিজমের এই অনন্য চেতনায় বিশ্বাস রেখে অক্টোবর সেবা মাসে সারাবিশ্বের অসংখ্য ক্লাবের মতো লায়ন্স ক্লাব অব চিটাগং মাসব্যাপী সেবা কর্মসূচি পালন করে। বিগত ৭ অক্টোবর ২০২৩ কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের সেবা কর্মসূচির মাধ্যমে উদ্বোধিত অক্টোবর সেবা মাসের কর্মসূচিতে রয়েছে—২০ অক্টোবর শুক্রবার, পটিয়াস্থ হাবিলাসদ্বীপে ফ্রি চক্ষু শিবির, ২১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৮টায় কৈবল্যধাম সেবাশ্রমে অন্ন ও বস্ত্র বিতরণ, বেলা ১১টায় গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে কর্ণ ও নাসিকাছেদন, ব্লাডগ্রুপ নির্ণয় এবং ২৩ অক্টোবর, চট্টগ্রামের পটিয়াস্থ গৈড়লায় চক্ষুশিবির, অন্ন ও বস্ত্র বিতরণ সহ স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হবে। এছাড়াও, প্রতিটি সেবা কর্মসূচিতে লিও ক্লাব অব চিটাগং এর উদ্যোগে ও পরিচালনায় এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের সহায়তায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা এবং ডেঙ্গু ও শিশু ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সভায় নেতৃবৃন্দ আগত সেবা কর্মসূচিসমূহে সকলকে যথাযথ প্রস্তুতি সহকারে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং এর ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সাইফ, মোহাম্মদ জাহেদ, সাখাওয়াত হোসেন, মারিয়া দিলশাদ, ইনতিশার রহমান, মোঃ মামুন, সজীব ভুঁইয়া, জয় বড়ুয়া, গুলজার বেগম রুবি প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa