- - -

ব্যস্ত সময় পার করছেন এলিনা শাম্মি

Print News

ব্যস্ত সময় পার করছেন এলিনা শাম্মি

এক সময় বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনায় দিন-রাত ব্যস্ত থাকতেন এলিনা শাম্মি। এখন ব্যস্ত সিনেমা নিয়ে। একের পর এক চলচ্চিত্রে অভিনয় করছেন। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত একডজন সিনেমা। মুক্তির অপেক্ষায় এবং নির্মাণাধীন আছে আরও কয়েকটি। এ সপ্তাহে মুক্তি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। এই চলচ্চিত্রে শাম্মিও অভিনয় করছেন বেগম খালেদা জিয়ার চরিত্রে। শাম্মি বলেন, বায়োপিকে বেগম জিয়ার চরিত্রে অভিনয় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। শ্যাম বেনেগাল আমার অডিশনে ছিলেন। তিনি এই চরিত্রের জন্য আমাকে উপযুক্ত মনে করেছেন। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্রের অংশ হতে পেরে গর্ববোধ করছি। এদিকে শাম্মি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। অনন্য মামুনের নির্মাণাধীন সিনেমাটির নাম ‘দরদ’। ২০ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন শাকিব খান। তার সঙ্গে এর আগে হিমেল আশরাফের বহুল আলোচিত ‘ প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন শাম্মি। তিনি বলেন, আবারও শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছি। এই কাজটিও ভালো হবে বলে আমার বিশ্বাস। এলিনা শাম্মি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’, আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাবো’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, অনন্য মামুনের ‘কসাই’ ও ‘রেডিও’, ইফতেখার শুভর ‘মুখোশ’, আসিফ আকবরের ‘এমআর নাইন’, মুশফিকুর রহমান গুলজারের ‘দু:সাহসী খোকা’, জুলফিকার জাহেদীর ‘কাগজ’, সাইফ চন্দনের ‘লোকাল’ ও রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’। চলচ্চিত্রে যাত্রা প্রসঙ্গে শাম্মি বলেন, তখন আমি উপস্থাপনা করি। একদিন এসএটিভি›র একটি অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণের সাক্ষাৎকার নেই। তিনিই আমাকে তার পরিচালিত ‘একাত্তরের মা জননী’ সিনেমায় কাস্ট করেন। এভাবেই আমার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ইতোমধ্যে আমার অভিনীত একডজন সিনেমা মুক্তি পেযেছৈ। মুক্তির অপেক্ষায় রয়েছে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, তানভির হাসানের ‘মধ্যবিত্ত’, সাইফ চন্দনের ‘কয়লা’’ ও অপূর্ব রানার ‘জলরঙ’।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa