- - -

ঢাবির নতুন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

Print News

ঢাবির নতুন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজ ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২০২০ সালের জুন থেকে প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক)-এর দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। এর আগে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে মাকসুদ কামাল বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কর্মরত ছিলেন।
ড. মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে সভাপতি (২০১৭-২০২০) এবং তিন মেয়াদে সাধারণ সম্পাদক (২০১৪-২০১৬) ছিলেন।
১৯৬৬ সালের ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa