
অনন্য অর্জনে কীর্তিমান চবিয়ান, সাফল্যের উদ্ভাসে আমাদের সম্মান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আলোকিত এলামনাই সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ১৩ অক্টোবর,২০২৩ শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চবি এলামানাই এসোসিয়েশনের আলোকিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি এবং কার্যকারী সদস্য মোঃ আমিন হেলালী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ আবদুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক ও সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ কামরুল হাসান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বেনু কুমার দে, বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি ছৈয়দ ছগীর আহাম্মদ। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবুল কদর, চবির সাবেক ভিপি ও সংগঠনের কার্যকরী সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, সাবেক ভিপি ও সংগঠনের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা হারুন লুবনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টডেন্ট ক্লাব নোয়াখালী, কুমিল্লা ও বগুড়া জেলার সম্পাদক সমূহ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশের ৮৫% আমদানি-রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এই ব্যাবসায়ে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর ভূমিকা অপরিসীম। এই চেম্বারের টানা ৫ বার সভাপতি হয়ে বর্তমানে এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার ছাত্র মাহবুবুল আলম ব্যাপক ভূমিকা ও সাফল্য অর্জন করবে বলে আমার বিশ্বাস।
বিশেষ অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, এফবিসিসিআইর ২৪তম প্রেসিডেন্ট হয়ে চট্টগ্রামকে ঢাকামুখি করেছেন। টানা ৫ বার চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট হওয়া ১০০ বছরের ইতিহাস। উনি এফবিসিসিআইর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে চট্টগ্রামের ব্যবসা তথা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।
সংবর্ধিত আলোকিত চবিয়ান সংগঠনের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম তার অনুভূতি প্রকাশ করে বলেন, আজকের এত চবিয়ানদের ভালোবাসায় আমি আনন্দিত। বর্তমানে চবি এলামনাই সেন্টার নির্মাণে কিছু সমস্যা দেখা দিচ্ছে, আমি এটার সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত সমাধানে কাজ করে যাচ্ছি। বর্তমান দেশে ও বিদেশেও দ্রব্যমূল্যর উর্ধ্বগতি। এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়ে দেশের এই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তথা দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি আপনাদের ভাই, বন্ধু ও বাংলাদেশের তিন কোটি ব্যবসায়িদের নেতা বানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাকে প্রেসিডেন্ট হওয়ায় সায় দিয়েছেন। আমি আজকে এই সাফল্য এলামনাই এসোসিয়েশন এর বন্ধুদেরকে উৎসর্গ করলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলম, মুহাম্মদ শাহ্জাহান চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী মাহমুদ ইমাম বিলু, দপ্তর সম্পাদক দাউদ আবদুল্লাহ আল হারুন লিটন, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শামসুর রহমান রাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইউছুফ, সহ-শিক্ষা ও গবেষনা সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাদল, সহ-সাংস্কৃতিক সম্পাদক হানিফা নাজীব হেনা, সমাজসেবা সম্পাদক মোঃ জহিরুল আলম, সহ-আপ্যায়ন সম্পাদক কে.এম শাহীদুল কায়সার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফেরদাউস বশীর, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, কার্যকরী সদস্য মনসুর-উল আমিন চৌধুরী, সোহেল হায়দার, শাহ নেওয়াজ খালেদ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র বিভিন্ন ব্যাচ ও বিভাগ ভিত্তিক চবিয়ানরা সংবর্ধনা ও সম্মাননা জানান আলোকিত চবিয়ান মাহবুবুল আলমকে।
![]()









