- - -

ফটিকছড়িতে জননী ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিতে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

Print News

ফটিকছড়িতে জননী ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিতে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

ফটিকছড়ির নাজিরহাটে জননী ডায়াগনস্টিক সেন্টারে মুহাম্মদ বিন সালমান নামে তিন মাস বয়সী এক শিশুর চিকিৎসা দিতে অবহেলা করায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ ১৩ অক্টোবর দুপুরে নাজিরহাটের জননী ডায়াগনিস্টক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর স্বজনরা অভিযোগ করেন, উপজেলার পাইন্দং এলাকা থেকে অসুস্থ ওই শিশুকে মুমুর্ষ অবস্থায় জননী ডায়াগনস্টিক সেন্টারের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার শহিদুল্লাহর কাছে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এ সময় শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকের সহযোগীকে বার বার ডাক্তারকে দেখানোর কথা বললেও চিকিৎসকের কক্ষে ঢুকতে না দেওয়ায় মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।এ সময় ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে ভাংচুরও করেন বিক্ষোদ্ধরা।নিহত শিশু দক্ষিণ পাইন্দং এলাকার সাহেদুল আলমের ছেলে।এ ব্যাপারে কোন ধরনের বক্তব্য দিতে রাজি হন নি কতৃর্পক্ষ।তবে শিশুটির মৃত্যুর সাথে চিকিৎসকের কোন ধরনের সম্পৃক্তা নেই বলে দাবী করেছেন ডা. শহীদুল্লাহ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa