- - -

হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার

img 20261128 wa0192~2
Print News

হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি
অর্জন করেছেন ছাতকের অমি আক্তার

ছাতক পৌর শহরের মন্ডলীভোগ মহল্লার নাগরিক কৃতি শিক্ষার্থী অমি আক্তার এমবিবিএস (MBBS) ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ছাতক পৌর শহরের মন্ডলীভোগ মহল্লার নাগরিক কয়ছর আহমদ ও গৃহিনী মোছাঃ রিপা চৌধুরী’র দ্বিতীয় কন্যা এবং ছাতক পৌর শহরের মন্ডলীভোগ মহল্লার নাগরিক, শিল্প শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী আক্রম আলী’র সুয্যোগ্য নাতিন অমি আক্তার।

সিলেট বিভাগের হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ডিগ্রি অর্জন করেন অমি আক্তার।

ব্যবসায়ী কয়ছর আহমদের ৩ ছেলে-মেয়েই মেধাবী শিক্ষার্থী। তিনি তার সন্তানদের ভবিষ্যৎ সফলতা কামনা করে সকলের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন ব্যবসায়ী কয়ছর আহমদ। অমি আক্তার ডাক্তার হওয়ায় শহরে আনন্দের জোয়ার বইছে। এছাড়া মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকেরা তার এ সাফল্যয় দোয়া ও আশীর্বাদ করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa