- - -

চলনবিলে সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

img 20261128 wa0221
Print News

চলনবিলে সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

 

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার মিলনকেন্দ্র নওগাঁয় দিনব্যাপী চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সমীরণ সাহিত্য গণপাঠাগারের উদ্যোগে এ সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।

ড. মো. খায়রুজ্জামান মুননুর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি নুরুজ্জামান সবুজ ও অধ্যাপক মোত্তালিব শিশির সঞ্চালনা করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. মাহফুজা হিলালী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জাহিদুল ইসলাম এবং কবি ও গবেষক নুরে মোস্তফা বাবু।

অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী কবি মোল্লা আলী আজগরকে নগদ অর্থসহ গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

দিনব্যাপী এ সাহিত্য আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে সাহিত্য উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে চলনবিল অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির বিকাশ, কবি-সাহিত্যিকদের পারস্পরিক এবং নতুন প্রজন্মের কাছে সাহিত্যচর্চাকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস তুলে ধরা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa