
ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ
পাবনার ভাঙ্গুড়ায় নতুন গতির অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের শরৎনগর বাজারের সাহেব মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ শাখা অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিভ ইন্টারনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদ হোসেন।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম এবং কোম্পানির ম্যানেজিং পার্টনার মাসুম খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম হানিফ বাবলু, আয়নাল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুতগতির, মানসম্মত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে অলিভ ইন্টারনেট ভাঙ্গুড়ার গ্রাহকদের আস্থা ও সুনাম অর্জন করবে বলে তারা আশাবাদী। নতুন এ শাখা চালুর ফলে স্থানীয় গ্রাহকদের ইন্টারনেট সেবা গ্রহণ আরও সহজ হবে বলেও প্রত্যাশা করেন তারা।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু জানান, বর্তমানে দেশের ৩৭টি জেলায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস রয়েছে। এসব শাখার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আটটি প্যাকেজে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্যাকেজগুলো হলো—৪৫ এমবিপিএস ৫০০ টাকা, ৬৫ এমবিপিএস ৫৫৯ টাকা, ৭৫ এমবিপিএস ৬০০ টাকা, ৮৫ এমবিপিএস ৮০০ টাকা, ১৩০ এমবিপিএস ১ হাজার টাকা, ১৪৫ এমবিপিএস ১ হাজার ২০০ টাকা, ১৭০ এমবিপিএস ১ হাজার ৫০০ টাকা এবং ২২০ এমবিপিএস ২ হাজার টাকা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ।
![]()









