- - -

পলাশে গণপিটুনিতে ডাকাতি মামলার আসামি নিহত

img 20261127 wa0001
Print News

পলাশে গণপিটুনিতে ডাকাতি মামলার আসামি নিহত

 

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি ও কারাগার থেকে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া ওই গ্রামের আক্কাছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া এলাকায় ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশির ভাগ সময় এলাকার বাইরে অবস্থান করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গ্রাম নোয়াকান্দায় প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হন। একপর্যায়ে রাত ৮টার দিকে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গণপিটুনিতে নিহত জালাল কারাগার থেকে পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa